ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাবনায় আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

পাবনায় ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বকুল শেখ হত্যার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী।  পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে বকুল শেখের দাফন শেষে ফেরার পথে পাবনা শহরের অনন্ত মোড় এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষুব্ধরা। এ সময় অন্তত ২০টি দোকান ভাঙচুর, লুটপাট করে তারা। এছাড়াও পাঁচটি বাড়ি ও গোউাউনে আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হামলাকারীদের ছোড়া ইটপাটকেলে তিন পুলিশ কনস্টেবল আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আরিফপুর কবরস্থানে দাফন শেষে মুসুল্লিরা ফেরার পথে অনন্ত বাজার এলাকায় আসার পর কিছু দুষ্কৃতকারী, যাদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল, তারা ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা শহরের অনন্ত মোড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

ads
ads
ads

Our Facebook Page

↑